লিড নিউজ

এমসি কলেজ ছাত্রাবাস ভাংচুরের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: সিলেট মুরারীচাঁদ কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের হামলায় ছাত্রাবাস ভাংচুরের ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।

এসময় পুলিশ প্রশাসন ও কলেজ কতৃপক্ষের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। পরে সাধারণ শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে কলেজের প্রধান ফটকের সামনে মানবন্ধন পালন করে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এমসি কলেজ ছাত্রলীগের বিবাদমান দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ ছাত্রাবাসে প্রবেশ করে ২০ থেকে ২২ টি কক্ষে রড, হকিস্টিক, অগ্নেয়াস্ত্রসহ ভাংচুর চালায়। এসময় কাচের দরজা ও জানালায় ব্যাপক ভাংচুর করে টিটু গ্রুপের ছাত্রলীগ কর্মীরা।

Related Articles

Back to top button