লিড নিউজ
শায়খ মুস্তাকিম আলীর ইন্তেকাল: নামাযে জানাযা মঙ্গলবার


নিউজ ডেস্ক : জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের দীর্ঘদিনের উস্তাযুল হাদিস, শাইখুল মাশাইখ, উস্তাযুল মুহাদ্দিসীন, যুগের অন্যতম হাদিস বিশারদ, অধমের বুখারী শরিফের উস্তাদ আল্লামা শায়খ মুস্তাকিম আলী (মুহাম্মদপুরী হুযুর) রহ. অদ্য বেলা ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
শায়খ দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রিয় শায়খের ইন্তেকালে হাজার হাজার শিষ্য ও ভক্ত-মুরিদান মর্মাহত।
শায়খের নামাযে জানাযা আগামী কাল মঙ্গলবার বাদ নামাযে যোহর রাণাপিং মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
দোয়া করি, আল্লাহ পাক যেনো প্রিয় শায়খকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করেন এবং শোকাহত সবাইকে সবরে জামিলের তাওফিক দান করেন।




