লিড নিউজ
মাধবপুরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত: থানায় অভিযোগ


মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে শিল্পি আক্তার (১২) নামে এক ছাত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়- উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের সায়েদ মিয়ার ৮টি হাঁস ধরে নিয়ে যায় একই গ্রামের মো. আবু শ্যামার ছেলে মো. লোকমান মিয়া। বুধবার দুপুরে সায়েদ মিয়ার ভাতিজি আনন্দ স্কুলের ছাত্রী শিল্পি আক্তার প্রতিবাদ করলে লোকমান মিয়া ও তার লোকজন শিল্পিকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় শিল্পিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার বৃহস্পতিবার দুপুরে শিল্পির চাচি মোছা. হাজেরা বেগম বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।




