লিড নিউজ
মাওলানা মুহিউদ্দীন খান (রহ:)’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ


মিডিয়া ডেস্ক : বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, মাসিক মদীনা সম্পাদক ফখরে মিল্লাত মাওলানা মুহিউদ্দীন খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। গত বছর এই দিনে (১৯ রমজান) ইফতারের পূর্বমুহুর্তে তিনি ইন্তেকাল করেন।
দিবসটি উপলক্ষে মরহুমের পৈত্রিক নিবাস ময়মনসিংহের গফরগাও উপজেলার আনসার নগর, ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থানে কোরআন খতম, আলোচনা সভা, এতিম ও অসহায়দের মধ্যে ইফতার বিতরণ কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
এদিকে, মরহুম মাওলানা মুহিউদ্দীন খান স্মরণে নগরীর দর্জিপাড়ায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাসিক মদীনা পাঠক ফোরামের সদস্য সচিব মুহাম্মদ রুহুল আমীন নগরী উক্ত কর্মসুচিতে অংশ নিতে মরহুম খানের ভক্তদের প্রতি আহবান জানান।




