লিড নিউজ
বিয়ানীবাজারে ফেনসিডিলসহ আটক ১


নিউজ ডেস্ক : সিলেটে বিয়ানীবাজার উপজেলায় বুধবার অভিযান চালিয়ে ফেনসিডিলসহ সেলিম আহমদ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকৃত সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার শাহিদাবাদ গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) সুজ্ঞান চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মশিউর রহমান, সহকারী উপ-পরিদর্শক তরুন মজুমদার, সহকারী উপ-পরিদর্শক বজলুর রহমানসহ তাদের টিম উপজেলার চারখাই ইউনিয়নের চারখাই বাজারের প্রিয়াংকা রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে আসামীকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।
উপ-পরিদর্শক মো. মিজানুর রহমানের দায়েকৃত এজাহার গোলাপগঞ্জ মডেল থানায় মামলায় প্রক্রিয়াধীন হচ্ছে বলে জানান সুজ্ঞান চাকমা।




