লিড নিউজ

বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগ: সেই লন্ডনী একদিনের রিমান্ডে

নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক লন্ডন প্রবাসী সারোয়ার আহমদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ইসরাত জাহান তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিয়ানীবাজার থানার জেনারেল রেজিস্ট্রেশন অফিসার (জিআরও) এ এস আই সিদ্দিক আহমদ জানান, গত ৩০ মে এ মামলার আসামী লন্ডন প্রবাসী সারোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার আইও মখলিছুর রহমান।

আবেদনের ওপর রোববার আদালতে শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীশেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৪ এর দায়িত্বপ্রাপ্ত বিচারক ইসরাত জাহান তার একদিনের রিমান্ড মঞ্জু করেন।

Related Articles

Back to top button