লিড নিউজ

বিয়ানীবাজারে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

আহমদ রেজা চৌধুরী : বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সেহরীর পর এ ঘটনা ঘটেছে। তরুণের নাম আবিদ আহমদ (২২)। সে মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ (বড় ছুটিয়াং) গ্রামের মিছবাহ উদ্দিনের পুত্র।
জানা যায়, সেহরীর পর আবিদ ঘুমিয়ে পড়ে। সকালে ছেলে না উঠায় তার বাবা তাকে ডাকতে যান। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, আবিদের আলামত দেখে আত্নহত্যা বলেই মনে হচ্ছে, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

Related Articles

Back to top button