বিয়ানীবাজারের চারখাইয়ে নদী ভাঙ্গন : দুর্ভোগে এলাকাবাসী


আহমদ রেজা চৌধুরী: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের নয়াগ্রামে সুরমা নদীর ভাঙ্গনের ফলে রাস্তা ভেঙ্গে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
জানা যায়, চারখাইয়ের নওয়াগ্রামে সুরমা নদীর ডাইকের রাস্তা ভাঙ্গন ধরে রাস্তা প্রায় বিলীন হয়ে গেছে। এ রাস্তা দিয়ে শিকারপুর বাজার হয়ে কানাইঘাট উপজেলার ও এলাকাবাসীর লোকজন প্রতিনিয়ত চলাচল করত। কিন্তু রাস্তা ভাঙ্গনের ফলে বর্তমানে নওয়াগ্রাম ও শিকারপুর যাতায়াতের জন্য বিকল্প বাড়ির রাস্তার ব্যবহার করতে হচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি চলাচল একেবারেই বিছিন্ন হয়ে পড়েছে। সৈয়দা ফারহানা হোসেন উচ্চ বিদ্যালয় ও নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭০০-৮০০ শিক্ষার্থী এ রাস্তা দিয়ে যাতায়াত করত। কিন্তু রাস্তায় ভাঙ্গনের ফলে এ রাস্তা দিয়ে যেতে অনীহা প্রকাশ করেছে শিক্ষার্থীরা। অভিবাবকরা স্কুলে পাঠাতেও ভয় পান। বৃষ্টি হলে রাস্তার অবস্থা ভয়াল হয়ে যায়। আবার রাস্তা সংলগ্ন মসজিদ, দোকান ও ঘর-বাড়ি ঝুকির মধ্যে রয়েছে। এভাবে নদী ভাঙ্গন বৃদ্ধিতে পুরো রাস্তা তলিয়ে গেলে নয়াগ্রামবাসী দু ভাগে বিভক্ত হয়ে পড়বে। এজন্য চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
এলাকার শিক্ষার্থী রুম্মান আহমদ মারুফ বলেন, নদী ভাঙ্গনের ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে আমাদের গ্রাম একদিন নদীতে তলিয়ে যাবে। ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
চারখাই ইউ.পি সদস্য রফিক উদ্দিন বলেন, প্রশাসনিক অনিয়মের জন্য নদী ভাঙ্গনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়ার জন্য জোড়ালো দাবি জানাই।
চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমদ আলী বলেন, চারখাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সুরমা নদীর ভাঙ্গন অব্যাহ রয়েছে। নদী পারি বৃদ্ধির সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা ও বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি স্থানে অবৈধ ড্রেজার দিয়ে বাৃল উত্তলনের ফলে ভাঙ্গন বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আসাদ্দুজ্জামান বলেন, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।




