লিড নিউজ
বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দেলোয়ার হোসেনসহ উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সম্প্রতি বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় সংগঠিত খুন, নারী নির্যাতন, জুয়া, মাদকসহ সব ধরনের অপরাধ প্রবণতা রোধে অাইন-শৃঙ্খলা কমিটির সহযোগিতায় সর্বাত্নক কঠোর অাইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান




