লিড নিউজ
বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে হবিগঞ্জ সমিতির নৌকা বিতরণ


বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলেদের মাঝে নৌকা বিতরণ করেছে সিলেটস্থ ‘হবিগঞ্জ সমিতি।’
মঙ্গলবার (১৩ জুন) দুপুরে উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে বানিয়াচং ও অাজমিরীগঞ্জের কয়েকজন জেলেদের মাঝে নৌকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মুক্তিযেদ্ধা অাবুল কালাম অাজাদ, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সদস্য মিজানুর রহমান শামীম, সুফিয়া-মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালামত অালী খান, স্কুল শিক্ষক অাব্দুর রউফ, শিশু সংগঠক বাদল কুমার রায়, মাসুদুর রহমান প্রমুখ।
নৌকা বিতরণকালে সমিতির নেতৃবৃন্দ বলেন, হাওরাঞ্চলে প্রতিবছর এ ধরণের বন্যা নিয়ন্ত্রণে সরকারকে স্থায়ী সমাধান বের করতে হবে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণের বরাদ্দকৃত অর্থের লুটপাট বন্ধ করতে হবে।




