লিড নিউজ
বানিয়াচংয়ে ছিনতাইর শিকার পল্লীবিদ্যুত জোনের দুই মিটার রিডার


বানিয়াচং প্রতিনিধি :: বানিয়াচং-শিবপাশার সড়কে ছিনতাইর শিকার হয়েছেন বানিয়াচং পল্লীবিদ্যুত জোনের দুই মিটার রিডার।
রবিবার রাত ৯টার দিকে ওই সড়কের আঞ্জন নামক স্থানে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।
জানা যায়, শিবপাশা থেকে কাজ সেরে সিএনজি অটোরিকশা যোগে মিটার রিডার রবীন্দ্র দেবনাথ ও হারুনুর রশীদ বানিয়াচং ফিরছিলেন।
সিএনজিটি আঞ্জন নামক স্থানে এসে পৌঁছলে ছিনতাইকারীরা তাদের গাড়ি আটকায়। এ সময় তাদের মারধর করে নগদ ১৫শ টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়।
তারা জানান, ঘটনাস্থল থেকে মাত্র পৌনে এক কিলোমিটার দূরে পুলিশ টহলে ছিল। এরই মধ্যে ছিনতাইকারীরা গাড়ি আটকিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়।
এবং সিএনজি চালক সেলিম মিয়ার অর্থকড়িও লুটে নিয়েছে ছিনতাইকারীরা।




