লিড নিউজ

বানিয়াচংয়ে ইয়াবাসহ যুবক আটক

বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০০ পিস ইয়াবাসহ আশরাফ ওরফে কালা ওরফে কোরবান আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুন) এ মামলায় আটক দেখিয়ে আশরাফকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টায় গোপণ সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলা সদরের পাড়াঁগাও মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন। আটক আশরাফ ওই মহল্লার খুর্শেদ আলীর পুত্র। পুলিশ জানায়, আশরাফ এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন নেশার দ্রব্য বিক্রি ও সেবন করে আসছে।

ঘটনার সময় আমাদের সোর্সের মাধ্যমে জানতে পারি আশরাফ ফেরী করে এলাকায় ইয়াবা বিক্রি করছে। তাৎক্ষনিক তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক আশরাফের বিরুদ্ধে বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন এসআই ওমর ফারুক মোড়ল।

Related Articles

Back to top button