লিড নিউজ

বাংলানিউজ ইউকে ডটকমের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ ইউকে ডটকমের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সিলেট নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলানিউজ ইউকে ডটকমের নির্বাহী সম্পাদক রাজা সায়মনের সভাপতিত্বে এবং সায়েদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বিশিষ্ঠ রাজনীতিবীদ ও কলামিষ্ট মাহবুবুর রাহমান বাবু, গল্পকার সেলিম আউয়াল, আব্দুর রকিব চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বাংলা নিউজের সম্পাদক মো: কামাল আহমদ, সিলেটের রিপোর্টের সম্পাদক রুহুর আমিন নগরী, দৈনিক বিজয়ের কন্ঠের নির্বাহী সম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার তামিম মজিদ, সিলেটের সময় ডটকমের স্টাফ রিপোর্টার মাবরুর আহমদ সাজু, দৈনিক সিলেট ডটকমের স্টাফ রিপোর্টার আতিক সামী, তানভীর তালুকদার, নিউজ অর্গানের স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ রনি, আজকের সিলেট ডট কমের স্টাফ রিপোর্টার উদয় জুয়েল, আব্দুল খালিক, আজমল হোসাইন, আরকে দাস চয়ন, এহতেসাম আহমদ খান, মাখন আহমদ, জায়েদুল ইসলাম, মোহাম্মদ মুসা প্রমূখ।

Related Articles

Back to top button