ফাইনালে উঠলেই যে বিশাল পুরষ্কার অপেক্ষা করছে মাশরাফি বাহিনীর জন্য


ক্রীড়া ডেস্ক : প্রিয় জাতীয় দল প্রথমবার আইসিসির মেগা বা বিশ্ব ইভেন্টের সেমিফাইনালে। মাশরাফি, তামিম, মুশফিক, সাকিব ও মাহমুদউল্লাহদের এ অসামান্য কৃতিত্বে উদ্বেলিত গোটা জাতি। সারা দেশে আনন্দের ফলগুধারা। এর পাশাপাশি একটি প্রাসঙ্গিক প্রশ্ন সবার মনে উকি ঝুঁকি দিচ্ছে, ‘আচ্ছা সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে? ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে মাঠে সেমির যুদ্ধে টাইগাররা কার মুখোমুখি হবেন?
এদিকে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে, ফাইনালে উঠলেই পুরষ্কারের ঝুড়ি কপালে জুটবে মাশরাফিদের। বিসিবির পক্ষ থেকে ফাইনালিস্ট সব খেলোয়ার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যদের জন্য থাকবে কমপক্ষে কোটি টাকার পুরষ্কার। এক্ষেত্রে ফ্ল্যাট বা প্লট ছাড়াও প্রত্যেক খেলোয়ার পাবেন কমপক্ষে ৫০ লাখ টাকা। টেলিফোনে এসব পুরষ্কারের কথা জানান নাজমুল হাসান পাপন।
এদিকে, ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ভারত জিতে যাওয়ায় পাকিস্তান ও শ্রীলংকা যেকোনো একদল সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হতে পারে। তবে ভারতও মুখোমুখি হতে পারে যদি শ্রীলংকা কাল পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারে। এজন্য অপেক্ষা করতে হবে আগামীকালের ম্যাচের দিকে। তবে সেমিফাইফাইনালে যে দলই প্রতিপক্ষ হোক না কেন বাংলাদেশ ফাইনালে উঠলে কোটি টাকার পুরষ্কার জুটবে মাশরাফি বাহিনীর কপালে।



