লিড নিউজ
প্রবাসী সাংবাদিকদের সরকারী প্রেসইনিস্টিউটের মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হবে : ইকবাল সোবহান চৌধরী


সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধরী বলেছেন প্রবাসী সাংবাদিকদের সরকারী প্রেসইনিস্টিউটের মাধ্যমে যে দেশে প্রবাসী সাংবাদিক রয়েছেন সেখানকার বাংলাদেশের কনস্যুলেটের সহযোগিতায় প্রবাসী সাংবাদিকের প্রশিক্ষন ও ট্রেনিং এর ব্যবস্তা করে দেওয়া হবে বলে জেদ্দায় সাংবাদিকদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । জেদ্দা থেকে সেলিম আহমেদ জানিয়েছেন , জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেক্ট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল কর্তৃক আয়োজিত ইফতার ও আলোচনা সভায় সংগঠনের সভাপতি এম ওয়াই আলা উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেস্টা ইকবাল সোবহান চৌধরী । এতে বিশেষ অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বুরহান উদ্দিন , সংগঠনের পৃষ্টপোষক মোহাম্মেদ ইয়াছির মিয়া , বাংলাদেশ বিমানের রিজিউনাল ম্যানেজার আলী উসমান নুর , বাংলা ও ইংলিশ ২ স্কুলের চেয়ারম্যান কাজী নিয়ামুল বসির , মার্সেল কবির পান্নু, বীর মুক্তিযুদ্ধা আবুল কাসেম , মুক্তিযুদ্ধা মাইন উদ্দিন ভুইয়া । সভায় জেদ্দার কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী গোলাম সালাউদ্দিন নওফেল , মোঃ শাহাব উদ্দিন ,দেলোয়ার সরকার ,আব্দুস সালাম, কাজী আমিন আহমেদ ,মোঃ টিপু , ওয়াজি উল্লাহ ,ইঞ্জিনিয়ার আশিরাফ , মোঃ শামীম চৌধরী সহ আরো অনেকেই । সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ সেলিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাংবাদিক সুহেল রানা ,সাংবাদিক রুমি সাইদ, সাংবাদিক সেলিম আহমেদ , সাংবাদিক সাইদ ইসলাম , সাংবাদিক হানিছ সরকার , সাংবাদিক ফিরুজ আহমেদ ,সাংবাদিক সাজেদুর রহমান , সাংবাদিক মোবারক হোসেন ভুইয়া ,সাংবাদিক কাওসার আহমেদ , সাংবাদিক আল মামুন শিপন প্রমুখ ।



