লিড নিউজ
নগরীর শাহী ঈদগায় মোটরসাইকেল ধাক্কায় স্কলার্সহোমের শিক্ষার্থী নিহত


নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেলের ধাক্কায় নগরীতে স্কলার্সহোমের শিক্ষার্থী মহসিন নিহত হয়েছে। শুক্রবার নগরীর শাহী ঈদগাহ এলাকায় সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনাটি ঘটে। মহসিন জকিগঞ্জের বাবুর বাজার সুন্দরারচকের আব্দুশ শহীদের ছেলে।
জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে নগরীর শাহী ঈদগাহ এলাকায় বেপরোয়া গতীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী থানার ওসি মো. গৌছুল হোসেন বলেন, এ ব্যাপারে কোন মামলা করা হয়নি।




