লিড নিউজ
দক্ষিণ সুরমায় স্ত্রীকে হত্যা: আদালতে দায় স্বীকার স্বামীর


নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রী হন্তারক স্বামী মো. মনির আলীকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর সে আদালতে খুনের দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে।
বৃহস্পতিবার আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ।
ঘাতক মনির আলী দক্ষিণ সুরমার আদিত্যপুরের মৃত ওয়াসিদ আলীর ছেলে।
ওসি হারুনুর রশীদ জানান, যৌতুক না পেয়ে গত ৫ জুন স্ত্রী সাহানা বেগমকে কুপিয়ে খুন করে মনির আলী।
এ ঘটনায় সাহানার ভাই দক্ষিণ সুরমার লাউয়াই উম্মরকবলে গ্রামের পারভেজ আলী বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার দক্ষিণ সুরমার লালাবাজারস্থ কুশিয়ারা ফিলিং স্টেশন সংলগ্ন রাস্তা থেকে মনির আলীকে গ্রেফতার করে পুলিশ।
পরে সে আদালতে খুনের দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।



