লিড নিউজ

ঢাকায় গলায় কাপড় প্যাঁচানো এএসপির লাশ উদ্ধার

মিডিয়া ডেস্ক : রাজধানীর রূপনগর এলাকা থেকে হাইওয়ে পুলিশের সহকারী সুপার মিজানুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে।

রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন,“পঞ্চাশোর্ধ্ব মিজানুর রহমানের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”

এএসপি মিজানুর রহমানের বাসা উত্তরা ৫ নম্বর সেক্টরে। মিজানুর রহমান হাইওয়ে পুলিশ সাভার এলাকার দায়িত্বে ছিলেন। বুধবার ভোর ৬টায় বাসা থেকে বের হওয়ার পর থেকে বাসার সাথে তার যোগাযোগ ছিলো না। বেলা ১১টার দিকে রূপনগর বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়া ব্রিজের কাছে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

তিনি সাদা পোশাকে থাকায় প্রথমে তাকে শনাক্ত করা যায়নি। পরে লাশের সঙ্গে উদ্ধার করা দু’টি মোবাইল থেকে তার স্বজনদের ফোন দিয়ে এএসপি মিজানুর রহমানের পরিচয় জানা যায়- বলে জানান ওসি।

Related Articles

Back to top button