লিড নিউজ

টি-শার্ট আপ ও ওয়ার্ক ফর স্মাইলের উদ্যোগে সুনামগঞ্জে ঈদ বস্ত্র ও খাবার বিতরণ

নিউজ ডেস্ক : কয়েকজন উদ্যমী তরুণের উদ্যোগে সদ্য বন্যা কবলিত সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও খাবার বিতরণ করা হয়।

গত মঙ্গলবার সুনামগঞ্জের তাহিরপুরের দক্ষিন বড়দল ইউনিয়নের লারেরবন্দ, চতুর্ভুজ ও কামারকান্দির ২২৯ জন শিশুর মাঝে ঈদের নতুন জামা ও সেমাই -চিনি ও দুধ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।
ঈদ বস্ত্র ও খাবার বাবদ নগদ অর্থ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় তারা টি-শার্ট আপ ও ওয়ার্ক ফর স্মাইলের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
ঈদ বস্ত্র নিতে আসা শিশুদের এসময় ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
প্রসংগত উল্লেখযোগ্য যে, ‘হাওড়ের হাসি’ এই শিরোনামে ফেইসবুক ইভেন্টের মাধ্যমে টিশার্ট-আপ ও ওয়ার্ক ফর স্মাইল এ উদ্যোগ নেয়। এবং দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

ঈদ বস্ত্র ও খাবার বিতরণ কার্যক্রমে টিশার্ট-আপের প্রতিনিধিদের মধ্যে আরেফীন দিপু , ওমর ফারুক , সাজন এম এ কাদির , এনামুল করীম এবং ওয়ার্ক ফর স্মাইল এর পক্ষে রফিকুল আলম রফিক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button