লিড নিউজ

টাংগুয়ার হাওরে পানিতে ডুবে এমসি কলেজের শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে পানিতে ডুবে আজ বুধবার সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম হাসান (২২) মারা গেছে। সে জেলার ধর্মপাশা উপজেলার শেলবরষ গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে হাসান ও তার কয়েকজন বন্ধু মিলে ট‍াংগুয়ার হওরে বেড়াতে যান। এসময় তারা হাওরের পানিতে গোসল করতে নামনে। এক পর্যয়ে হাসান পানিতে তলিয়ে ‍যায়। পরে সাড়ে চারটার দিকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসানের সহপাঠি এহসানুল হক মুন্না জানান, হাসান উদ্ভিদ বিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তারা বাবা সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নিরাপত্তা প্রহরী। তারা স্বপরিবারে সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের কোয়াটারে থাকতেন।

Related Articles

Back to top button