লিড নিউজ

গোয়াইনঘাটে পৃথক স্থানে স্কুল ছাত্রী ও গৃহবধূর আত্মহত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে দীপা দাস নামের ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রী ও পারিবারিক কলহের জের ধরে কুলছুমা বেগম (৩০) নামের আরেক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে ও রোববার গভীর রাতে পৃথক এ আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নয়াখেল বামটি গ্রামের হরিদাসের মেয়ে ও স্থানীয় সারীঘাট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী দীপা দাস (১৫) ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার কারণ অজ্ঞাত।

অপরদিকে, পারিবারিক কলহের জের ধরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের জারিখেলকান্দি গ্রামের ফারুক আহমেদ’র স্ত্রী কুলছুমা বেগম রোববার গভীর রাতে পরিবারের সবার অজান্তে বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে সোমবার থানার এস আই সমিরন দাস ঘটনাস্থল পরিদর্শন ও লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ওসি মোঃ দেলওয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Related Articles

Back to top button