লিড নিউজ

কানাইঘাটে ৫০ হাজার ফুট পাথর জব্দ

কানাইঘাট প্রতিনিধি ।। সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মনিপুর গ্রামের টিলা কেটে অবৈধভাবে উত্তোলন করা প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্যের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, বসতবাড়ী এলাকা থেকে অবৈধ ভাবে টিলা কেটে বড় বড় গর্ত করে পাথর উত্তোলন করছে একটি পাথরখেকো চক্র। এমন সংবাদের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে স্থানীয় একটি বাড়ি থেকে পাথরগুলো জব্দ করা হয়। তবে অভিযানের আগেই পাথরখেকো চক্র পালিয়ে যায়।

বাড়ির মালিকদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য।

অভিযানকালে কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার, সার্ভেয়ার রফিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button