লিড নিউজ

ওসমানীনগরে পূবালী ব্যাংকের বুথের হ -য -ব -র- ল অবস্থা

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ও গোয়ালাবাজার ব্রান্ঞ্চ দুটির দুটিই বুথের হ-য-ব-র-ল অবস্হা যেন দেখার কেউ নেই ।

এ ব্যাংকের গ্রাহকের অভিযোগ, দুটি এটিএম বুথে নানা সমস্যায় জর্জরিত ।
সরেজমিনে, গতকাল শুক্রবার তাজপুরের এটিএম বুথ কয়েকদিনের মতো বন্ধ পাওয়া গেছে । খোজঁ নিয়ে জানাগেছে , প্রায় ১ সপ্তাহের বেশী সময় ধরে এটি বন্ধ আছে । কৌশিক নামের এক ভূক্তভোগী অভিযোগ করে বলেন, এ বুথটিতে প্রায়ই টাকা থাকে না এমনকি রশিদও মেলে না ।

একইদিনে আমাদের এ প্রতিবেদক গোয়ালাবাজার এটিএম বুথে বেলা ১টার পরে গেলে বুথের শাটার খোলা থাকলেও দরজা তালাবদ্ধ দেখতে পায় । পরবর্তীতে রাত ৮টার কিছুটা পূর্বে গোয়ালাবাজারে এ বুথটিতে গিয়ে বুথটি খোলা পাওয়া গেলেও নেটওয়ার্কের সমস্যার কারনে টাকা তোলা যাবে না বলে একজন গার্ড জানিয়েছেন ।
শনিবার আবারো গোয়ালাবাজারের পূবালী ব্যাংকের বুথে গেলে গার্ড ফরহাদ জানায় , নেটওয়ার্কের সমস্যা । ফরহাদের কাছে জানতে চাওয়া হয় গতকাল শুক্রবার রব এ সময়ে বুথটিতে সাটার খোলা থাকলেও গেটে তালাবদ্ধ ছিলো কেন ? তিনি জানায় , স্যার নামাজ পড়তে গেলেও তো তালাবদ্ধ রাখার কোন নিয়ম নেই, এ বিষয়ে আমি কিছু জানিনা ।
এব্যাপারে, গোয়ালাবাজার এর ম্যানেজারের সাথে কথা বলতে গোয়ালাবাজার এটিএম বুথের গার্ডের কাছে ম্যানেজারের ফোন নাম্বার চাইলে গার্ড ফরহাদ ০১৭১৪০৮২… নাম্বারটি দিলেও সেটি অন্য এক মহিলা রিসিফ করেন ।
সাধারন ভুক্তভোগীর জোড়দাবী সাধারন গ্রাহকদের হয়রানী রোধে বুথ দুটির
সমস্যা সমাধান করার ব্যবস্হা করা হোক ।

Related Articles

Back to top button