লিড নিউজ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুরে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুরে আদ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লা ট্রান্সপোট পরিবহনের যাত্রীবাহী একটি বাস কুমিল্লার দিকে যাওয়ার সময় লস্করপুরের আদ্যপাশা নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে আহত হন ৩০ যাত্রী।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শায়েস্থাগঞ্জ হাইওয়ের ওসি জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসের নিচে থেকে দুইজন মহিলাকে টেনে বের করা হয়েছে, পরিচয় এখনই বলা যাচ্ছে না। তবে কমপক্ষে ত্রিশ জনের মত আহত হয়েছেন।

Related Articles

Back to top button