লিড নিউজ
সংবাদ সম্মেলনে বাউল সিরাজ’র গান নকলের অভিযোগ


মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ শাহ আব্দুল করিম’র শিষ্য বাউল সিরাজ উদ্দিন তার জনপ্রিয় গান ”আমারে বানাইলেরে বন্ধু তর পিরিতের পাগল” আমেরিকা প্রবাসী জনৈক সিরাজ উদ্দিন এর বিরুদ্ধে গানটি নকলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার বিকেলে উপজেলা পয়েন্টস্থ কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ উদ্দিন বলেন ২০০২ সালে প্রকাশিত আমার একক অডিও এলবাম বিনি সুতার মালায় আমার ওই গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তিতে দেশের বিভিন্ন শিল্পীরা মঞ্চে ও টিভি চ্যানেল এ গেয়ে আসছেন।
সম্প্রতি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের আমেরিকা প্রবাসী সিরাজ উদ্দিন নিজে লেখা গান বলে দাবি করছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি এ দাবী প্রত্যাহার না করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এসময় গীতিকার ফারুকুর রহমান চৌধুরী মাজু মিয়া সহ স্থানীয় বাউলরা উপস্থিত ছিলেন।




