লিড নিউজ

মৌলভীবাজারে পিকআপভ্যানচাপায় কিশোরের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় পিকআপভ্যানচাপায় নাসির উদ্দিন বাবু (১৪) নামে এক অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার কনকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাবু মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার মো. আব্দুল আজিজের ছেলে। আহতরা হলেন- মো. আব্দুল আজিজ (৫০) ও মো. দ্বিন ইসলাম (৩০)।

মৌলভীবাজার মডেল থানার এসআই মো. মিজানুর রহমান মিজান জানান, দুপুরে একটি পিকআপভ্যান কনকপুর এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে নেয়ার পথে নাসির উদ্দিন মারা যান।

Related Articles

Back to top button