‘বিএনপির নকল ভিশন জাতি কখনো মানবেনা’


নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা করেছে আওয়ামী লীগ। বুধবার জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
জেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপির নকল ভিশন জাতি কখনো মানবেনা। শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন। আজ বিএনপি জামায়াত সারা দেশে জঙ্গি নাশকতার নামে ষড়যন্ত্র করার পায়তারা করছে। বিএনপি আওয়ামী লীগের ভিশনকে নকল করে জাতির কাছে প্রকাশ করেছে বিধায় বাঙালি জাতি তাদের নকল ভিশনকে কোনদিনও গ্রহণ করবেনা।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপত্বি আশফাক আহমদ, সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, এডভোকেট রাজ উদ্দিন, এডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী, এডভোকেট নাসির উদ্দিন খান, আজাদুর রহমান আজাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার মহসীন কামরান, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছফু আহমদ, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার প্রমুখ।




