লিড নিউজ

বালাগঞ্জে অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: বালাগঞ্জে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার রাত ১০ টার দিকে গোরাপুর হাওর থেকে লাশটি উদ্ধার হয়।

ধারণা করা হচ্ছে, কুশিয়ারা নদী থেকে লাশটি হাওরে প্রবেশ করে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জালাল উদ্দিন জানান, স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। হাওরে ভেসে থাকা লাশের বয়স হবে আনুমানিক ৩০-৩৫ বছর। তার পরনে গোলাপী রংয়ের ফুলহাতা শার্ট ও জিন্সের প্যান্ট রয়েছে।

Related Articles

Back to top button