লিড নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

স্পোর্টস ডেস্ক :   চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার জন্য আয়ারল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।

অংশগ্রহণকারী তিন দেশই একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। অর্থাৎ, বাংলাদেশের ম্যাচ থাকবে মোট চারটি। দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে, দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টা থেকে।

সিরিজের ম্যাচগুলোর সময়সূচি (তারিখ, ম্যাচ, ভেন্যু, সময়):

১২ মে, ২০১৭            বাংলাদেশ-আয়ারল্যান্ড                  ডাবলিন             বিকেল ৩.৪৫

১৪ মে, ২০১৭            আয়ারল্যান্ড-নিউ জিল্যান্ড              ডাবলিন             বিকেল ৩.৪৫

১৭ মে, ২০১৭            বাংলাদেশ-নিউ জিল্যান্ড                 ডাবলিন            বিকেল ৩.৪৫

১৯ মে, ২০১৭            বাংলাদেশ-আয়ারল্যান্ড                  ডাবলিন             বিকেল ৩.৪৫

২১ মে, ২০১৭            নিউ জিল্যান্ড-আয়ারল্যান্ড              ডাবলিন             বিকেল ৩.৪৫

২৪ মে, ২০১৭            বাংলাদেশ-নিউ জিল্যান্ড                ডাবলিন             বিকেল ৩.৪৫

Related Articles

Back to top button