লিড নিউজ
পুলিশের অভিযানে মদসহ যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১২ বোতল ভারতীয় মদসহ এক যুবককে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টায় তারা মো: রাজিব (২২) নামে ওই যুবককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার জন্য বের হলে খবর পায় সুনামগঞ্জ থেকে একটি সিএনজি যোগে মাদক ব্যবসায়ী মাদক নিয়ে সিলেটের পথে রওয়ানা হয়েছে।
সেই সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চেকপোষ্ট তৈরী করে তল্লাশি শুরু করে। কিছুক্ষন পর ওই চেকপোষ্টে সামনে ওই সিএনজি (সিলেট-থ-১৩-০০৪৬) আসলে তল্লাশি চালিয়ে তারা ওই যুবককে গ্রেফতার করে।
বিষয়টি জালালাবাদ থানার ওসি মো: শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।




