লিড নিউজ

দাবি পূরণের লক্ষ্যে ৭২ঘন্টার আল্টিমেটাম বিদ্যুৎ মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদের

নিউজ ডেস্ক: বিদ্যুৎ মিটার পাঠক ও বিল বিতরণকারীদের চাকুরি স্থায়ী ও সম্প্রতি বেকার হয়ে যাওয়া শ্রমিকদের কাজে ফিরিয়ে নেয়ার দাবিতে ৭২ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বিদ্যুৎ মিটার পাঠক ও বিল বিতরণকারী ঐক্য পরিষদের নেতারা। সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেন তারা।

শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আমির উদ্দিনের সভাপতিত্বে এবং পরিষদের আহবায়ক মুহিবুর রহমান বকস আবুর পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, মিটার পাঠক ও বিল বিতরণকারীরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে চাকরি স্থায়ীকরণের আশায় দীর্ঘদিন যাবত অস্থায়ীভাবে কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি মেসার্স মুন্সি ইঞ্জিনিয়ার্স এসোয়িয়েটস নামের একটি কোম্পনীকে মিটার পাঠক ও বিল বিতরণের দায়িত্ব দেয়া হয়েছে। এই কোম্পনী ইতোমধ্যে নিজস্ব লোক দিয়ে কাজ করাচ্ছে। এর ফলে শতশত শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে বিক্রয় বিতরণ বিভাগ-২ এ কর্মরতদের কাজে ফিরিয়ে না নিলে এবং মুন্সী ইঞ্জিনিয়ার্সকে সরিয়ে না নেয়া হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন। পাশাপাশি চাকরি স্থায়ীকরণের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে কার্যকরী উদ্যোগে গ্রহণের আহবান জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি হাসিবুল হোসেন হাবিস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী হাকিম ফারুক আহমদ নোমান, পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান ও তপন কুমার নাগ, সহ সাধারণ সম্পাদক জাফর ইকবাল রিপন ও খালেদ আহমদ মামুন, ওলিউর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button