লিড নিউজ

তরুণ কন্ঠ সিলেট কে পেনক্লাবের শতাধিক বই উপহার

নিউজ ডেস্ক: “স্বপ্ন সম্ভাবনায় তারুণ্যের সেতু বন্ধন”  তারুণ্যের নির্ভরতার প্রতীক সিলেটে নবগঠিত সামাজিক সংগঠন তরুণ কন্ঠ সিলেট কে শতাধিক বই উপহার দিয়েছেন পেন ক্লাবের সভাপতি লেখক , গবেষক আসিফ আযহার শিপু ও স্বনামধন্য
প্রতিষ্ঠান চৈতন্য প্রকাশনীর  কর্ণধার রাজীব আহমদ সোমবার তরুণ কন্ঠ সিলেট জামতলাস্থ  অস্থায়ী কার্যালয়ে শতাধিক বই নেতৃবন্দর হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন তরুণ কন্ঠ সিলেটের সাধারণ সম্পাদক প্রভাষক মবরুর আহমদ সাজু , সাংগঠনিক সম্পাদক সিলেট স্টাডি হোম একাডেমিক কেয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুন নুর, নির্বাহী সদস্য রাহাত আহমদ,রিফাত
আহমদ প্রমুখ: বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button