জৈন্তাপুরে মাদকসহ দুই ব্যবসায়ী আটক


নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে উপজেলার সারিঘাট বাজারের লালাখাল রাস্তা পয়েন্টের মেইন রোডস্থ জামে মসজিদের সামনে থেকে তাদের আটক ও মাদক জব্দ করা হয়।
আটকৃতরা হলো- জৈন্তাপুর উপজেলার লালাখাল গ্রামের আব্দুল শুকুরের ছেলে মো. আফতাব, একই গ্রামের নিশ্চিতপুরের বাবুলের ছেলে মো. আনোয়ার ওরফে আনুর।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
র্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল, ৯০ বোতল অফিসার্স চয়েস ও ১২ বোতল অফিসার্স চয়েস ব্লুসহ দুই ধৃত মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকৃতদের আসামীকে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




