লিড নিউজ
জেদ্দায় অর্থমন্ত্রীর সাথে সাংবাদিক সেলিমের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধিঃ সৌদি আরবের জেদ্দায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাংবাদিক সেলিম আহমেদ ।
বৃহস্পতিবার (১৮ মে) জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় । অর্থমন্ত্রী মুহিত গত ১৫ মে সোমবার তিনদিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যান।
মন্ত্রীর সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নবীন খান ।
অর্থমন্ত্রীর সাথে সাংবাদিক সেলিম আহমেদ সিলেট ও মৌলভীবাজার রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ।
তিনদিনের রাষ্ট্রীয় সফরকালে আবুল মাল আবদুল মুহিত সৌদি আরবের অর্থমন্ত্রী ড. বান্দার বীন হাজ্জার সাথে বাংলাদেশের কয়েকটি বিষয়ে চুক্তিবদ্ধ হন।
এছাড়াও টিএসপি সুবিধায় সার আমদানির জন্য সৌদি সরকারের সাথে বাংলাদেশর সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় ।
সাংবাদিক সেলিমের সাথে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী জানান- বাংলাদেশের অর্থনীতি, শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বাংলাদেশের ৫৬০টি মসজিদ নির্মাণ করার জন্য অর্থ অনুমোদন দিয়েছে সৌদি সরকার। এসব মসজিদ নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে




