জামালগঞ্জ সাচনা বাজারে আগুন, ক্ষয়ক্ষতি অর্ধ কোটি টাকা

জামালগঞ্জ প্র্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের প্রসিদ্ধ সাচনা বাজারে সোমবার ভোর আনুমানিকে সাড়ে ৩ টায় ভয়াবহ আগুন লেগে ৭ টি দোকান ভষ্মিভুত হয়েছে।
স্থানীয় ব্যাবসায়ীরা জানিয়েছেন, গত রবিবার সাড়ে আনুমানেক ৩ টায় সাচনা বাঁধ বাজার কাঁচা মালের পট্টিতে একটি ঘরে আগুন লাগে।
গভীর রাতে বাজারে আগুন লাগার কারণে বাজার জুড়ে শুরু হয় হৈচৈ চিৎকার। চিৎকারের শব্দে অন্যান্য ব্যবসায়ীরা জাগ্রত হয়ে আগুন দেখে হতবম্ব হয়ে পড়েন।
আগুন নেভাতে প্রায় ঘন্টা খানেক স্থানীয় ব্যবসায়ীরা চেষ্টা করে ব্যার্থ হয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনতা মিলে ২ ঘন্টার পর আগুণ নিয়ন্ত্রনে আনেন।
আগুনে পুড়ে যাওয়া দোকান গুলোতে প্রায় অর্ধ কোটি টাকার উপরের মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ক্ষতি গ্রস্থ ব্যবসায়ীদের মধ্য রয়েছেন, আলমগীর, মদরিছ আলী, হাসুদা,আ: হামিদ, অজিত রায়, রজত দাশ সহ বেশ কয়েক জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী জানিয়েছেন, প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা করেছেন ফায়রি সাভিসের লোকেরা।
উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতি গ্রস্তদের টিন প্রদার করা হবে। জেলা প্রশাসক মো: সাবিরুল ইসলাম আগুনে ভষ্মিভ’ত দোকান মালিকদের আর্থিক সহায়তার প্রদানের আশ^াস প্রদান করেছেন।




