লিড নিউজ
জগন্নাথপুরে রোলারের চাপায় শ্রমিক নিহত


জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর-বিশ্বনাথ রশিদপুর সড়কে চালকের অসাবধানতার কারনে রোলার চাপায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ওই সড়কের বটেরতল নামক স্থানে এ দূর্ঘনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,জগন্নাথপুর-বিশ্বনাথ-রশিদপুর সড়কের জগন্নাথপুর পৌর এলাকার বটেরতল নামক স্থানে সড়কের সংস্কার কাজ চলাকালীন সময়ে রোলার চালক মুঠোফোনে কথা বলতে বলতে অসাবধানবশত নির্মাণ শ্রমিক রইছ উদ্দিন(২০) এর উপর দিয়ে রোলার চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত শ্রমিক দক্ষিন সুনামগঞ্জের গনিগঞ্জ গ্রামের মৃত আফতর আলীর পুত্র।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম জানান শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর থানার এস,আই সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশ করেছি। রোলার চালক পলাতক রয়েছে।




