ছাতকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্প সম্পন্ন


নিউজ ডেস্ক : ছাতকে সিলেটের বৃহত্তম স্বেচ্ছাসেবি সংগঠন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় এবং রুহুল আমিন ফাউন্ডেশনের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ছাতকের জাতুয়া মসজিদ সংলগ্নে সইদ আলী এন্ড সন্সে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্প অনুষ্টিত হয়।এতে শিশু থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তিরা পর্যন্ত এই ক্যাম্পে অংশগ্রহণ করে এবং ৩১১ জনকে ফ্রি রক্তের গ্রুপ জানিয়ে দেয়া হয়। ক্যাম্পেইনটির শুভ উদ্ভোধন করেন রুহুল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আজিজুর রহমান এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, রক্তদান ও রক্তদানে উৎসাহিতকরণের মাধ্যমে দেশের কোন জায়গায় রক্তের অভাবে কোন মানুষ মারা যাবেনা এবং আলো ব্লাড এন্ড সোস্যাল ফাউন্ডেশনের এই ধরনের সামাজিক কর্মসূচি যাতে অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করেন।সার্বিক সহযোগিতায় ছিলেন আলো ব্লাড এন্ড সোশ্যাল ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি তামিম আহমদ,সাধারণ সম্পাদক মুহিবুর রহমান সু্হান, সহ-সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত,অর্থ-সম্পাদক রুবেল মিয়া,প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ফাহমিদা আক্তার রুনা,দপ্তর-সম্পাদক জুনেদ আহমদ। কার্যনির্বাহী সদস্যঃ- কামরুজ্জামান মিটন,আব্দুল্লাহ আল মামুন শাহআলম, আব্দুর রহমান রাজু,আবেদ আলী।
সদস্যঃ- বিলকিস আক্তার,ঝর্না মালাকার,আয়শা আক্তার কলি,ফারজানা বেগম,আহব্বাব আহমদ সানি।
উপস্তিত ছিলেন রুহুল আমীন ফাউন্ডেশনের সাধারণ-সম্পাদক হাসান আহমদ, অর্থ-সম্পাদক রুমান, প্রচার-সম্পাদক পিংকু,শিক্ষা-বিষয়ক সম্পাদক মিনার আহমদ।
সদস্যঃ- জিনুক, আশিক, শাহিদ।




