খাদিমনগর ইউনিয়নে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাহেব বাজার হাইস্কুল অ্যান্ড কলেজ হলরুমে ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস.এম তারা মিয়ার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন এবং এমরান আলী তালুকদারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।
তিনি এসময় বলেন- “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়। বিশেষ করে গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়নে খুব বেশি গুরুত্ব দেয়া হয়, যার ফলে আমাদের সদর উপজেলা উন্নয়নের ক্ষেত্রে মডেল উপজেলায় পরিণত হচ্ছে।”
এ উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। গত শনিবার ২৯ এপ্রিল দুপুরে খাদিমনগর ইউনিয়নে সাহেবের বাজার এলাকায় ৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৭টি বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যেসব প্রকল্পের তা হলো- মটর ঘাট রাস্তার পাকাকরণ, ফরিং উরা ১ কিলোমিটার রাস্তার পাকাকরণ, পুয়াইন কাটা রাস্তার পাকাকরণ। যেসব প্রকল্প উদ্ধোধন করা হয়ে সেগুলো হলো- কালাগুল থেকে মুড়ার গুল পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার পাকাকরণ, ঘোড়া মারা এফআইভিডিবি স্কুলের সামনের ছড়ার উপর ফুট ব্রিজ, সাহেব বাজার কালাগুল রাস্তার ছড়ার উপর সেতু, রামপুর কফিলের বাড়ির রাস্তার আরসিসি ঢালাই কাজ, সিমার বাজার থেকে দারার বাজার সদর অংশের ১ কিলোমিটার রাস্তার পাকাকরণ, মটর ঘাটের ঘাটা নির্মাণ।
এদিকে, টুকের বাজার ইউনিয়নের কেওয়াছড়া ছড়ার উপর নির্মিত ব্রিজের উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোধ চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মখলিছুর রহমান, আব্দুল আজিজ, এইচ.এ মালিক ইমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমেদ, শহীদ আহমদ, বেলাল আহমদ, জালাল আহমদ, আব্দুস সালাম, জালাল আহমদ, আব্দুল মজিদ মেম্বার, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, ওয়ার্ড ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি লিয়াকত আলী, সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি মো. আজির উদ্দীন, ৮নং ওয়ার্ড আওয়ামী
লীগের সভাপতি মো. ইন্তাজ আলী, সেক্রেটারি মো. মাসুক মিয়া, আজমান আলী, সাইস্তা মিয়া, আব্দুল হান্নান, ৬নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা, ফরিদ আহমদ, কামাল উদ্দীন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, সেক্রেটারি হানিফ আলী, আব্দুল কাদির, যুবলীগ নেতা দেলওয়ার হোসেন, মোবারক হোসেন, মিজানুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ, আব্দুল বাসিত, নজরুল ইসলাম, আব্দুস সালাম, আফরোজ হাসান, গোলাম আজম জয়, রুমেল আহমদ, রুহেল আহমদ, ফাহিম আহমদ, নাজিম, নিজাম, ফারুক, জসিম, মুক্তার, হারুন প্রমুখ। উদ্বোধনী ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কামরান আলী তালুকদার।




