লিড নিউজ

কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে বসবাসরত কোম্পানীগঞ্জ উপজেলার সচেতন নাগরিকদের নিয়ে গঠিত ‘কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার লন্ডনস্থ অভিজাত মুনলাইট রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা কামাল গোলাপের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চিফ ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের অডভাইজারি মেম্বার অ্যাডভোকেট ফরিদ উদ্দিন, সংগঠনের সাবেক সভাপতি আমিনুর রশীদ, সাবেক ছাত্র নেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর রহমান শামীম, বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব সাবের চৌধুরী মহসিন।
সভায় পঞ্চমবারের মত সংগঠনটির পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান নিয়ে পর্যালোচনা হয় এবং সফলভাবে বৃত্তি প্রদানের জন্য বিডি কো-অর্ডিনেটর দৈনিক আলোকিত বাংলাদেশ ও ঢাকা ট্রিবিউন ’র ব্যুরো প্রধান, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক সাংবাদিক সিরাজুল ইসলাম, এমসি কলেজ অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তৌতিউর রহমান, সমাজসেবী রাজনৈতিক ব্যাক্তিত্ব রফিকুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের কোম্পানীগঞ্জ প্রতিনিধি আবিদুর রহমানসহ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

এসোসিয়েশনের কার্যক্রমকে আরো গতিশীল ও শক্তিশালী করতে দারিদ্র বিমোচনের কর্মসূচির অংশ হিসেবে গরীব অসহায়দের মাঝে ১৫ টি সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণের জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্বান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি হারিছ আলী, সহ-সভাপতি আলী আমজাদ, সহ-সভাপতিঃ কামাল উদ্দিন , সাধারন সম্পাদক সাজিদুর রহমান , যুগ্ম সাধারন সম্পাদক ত্রনামুল হক,
যুগ্ম সাধারন সম্পাদক জাহিদ হোসাইন দেওয়ান, অর্থ সম্পাদক জয়দেব শেখর রায় মন্জু
সাংগঠনিক সম্পাদক মাজেদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল রশীদ সেলিম,
সমাজকল্যাণ সম্পাদক রুবেল আহমদ
কার্যকরি কমিটির সদস্য, মোজাহিদ আলী, আলিম উদ্দিন, ফয়সাল আহমেদ, সাজ্জাদুর রহমান দুদু, বজলুর রশীদ বদর, আদিল রশীদ হুমায়ুুন ত্রবং রেদওয়ানুল হক লুলু।
প্রধান অতিথির বক্তব্যে এসোসিয়েশনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার স্বার্থে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির পেশাগত, সামাজিক এবং রাজনৈতিক কর্মজীবনের অসামান্য সফলতার জন্য সম্মাননা ক্রেস্ট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ

Related Articles

Back to top button