লিড নিউজ

কুলাউড়ায় শ্যালিকাকে খুন করে নিজের স্ত্রী-সন্তানকেও হত্যার চেষ্টা: ঘাতক আটক

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামে শ্যালিকাকে খুন করেছে দুলাভাই। শ্যালিকা মনি বেগমকে (১৬) খুন করার পর নিজের স্ত্রী-সন্তানকেও হত্যার চেষ্টা করেন সালাউদ্দিন।
পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।  মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সালাউদ্দীন বছর দুয়েক আগে দ্বিতীয় বিয়ে করেছিলেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের মৃত মছলু মিয়ার মেয়ে রায়না বেগমকে (২২)। তাদরে ঘরে মাছুম মিয়া নামে ৬ মাসের একটি ছেলে সন্তানও রয়েছে।

পারিবারিক কলহের জেরে রায়না পাবই গ্রামে বাবার বাড়িতে চলে আসেন। তিনি কমলগঞ্জে স্বামীর বাড়ি যাচ্ছিলেন না। গত পরশু রায়নার শ্বশুড় আলাউদ্দিন নিজে এসে পুত্রবধূকে নিতে চাইলে তিনি স্বামীর বাড়ি ফিরতে রাজি হননি।

সোমবার সন্ধ্যায় সালাউদ্দিন শ্বশুরবাড়িতে এসে রাত্রিযাপন করেন। আজ মঙ্গলবার সকালে স্ত্রী-সন্তানকে নিয়ে যেতে চান তিনি। তখন স্ত্রী রায়না বেগম স্বামীর সাথে যেতে চাননি। এ নিয়ে শুরু হয় তর্কবিতর্ক।

এই তর্কবিতর্কের এক পর্যায়ে স্বামী সালাউদ্দিন ছোরা দিয়ে কুপিয়ে শ্যালিকা মনি বেগমকে হত্যা করে। স্ত্রী রায়না ও শিশু সন্তান মাসুককেও কুপিয়ে আহত করেন তিনি।আহত রায়না ও মাসুমকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ঘরের ভেতর গিয়ে নিজে আত্মহত্যার চেষ্টা চালান।  রায়নার মা রাবেয়া বেগম ও বড় ভাই মজিদ মিয়া জানান, ঘটনাটি কুলাউড়া থানাকে কর্তৃপক্ষকে অবহিত করলে পুলিশ এসে সালাউদ্দীনকে আটক করে।

হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত (বাচ্চু) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ওসি মো. শামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সালাউদ্দিনকে আটক করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছোরাও জব্দ করা হয়েছে।

Related Articles

Back to top button