লিড নিউজ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ওসমানীনগর প্রতিনিধি :  সিলেটের ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় দুর্ঘটনায় মোটরসাইকের আরোহী নিহত হয়েছে।

নিহত ব্যক্তি হলেন মৌলভীবাজার সদর থানার কদুপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র জসিম মিয়া (৩৫)।

জানা যায়- রোবরাব (০৭ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার এলাকার গদিয়ারচর রাস্তার সামনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহণের একটি বাস গোয়ালাবাজারগামী মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী জসিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ওসি বলেন- লাশ থানার সামনে রয়েছে।

Related Articles

Back to top button