সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তারেক’ র বিদায় সংবর্ধনা


নিউজ ডেস্ক : শাহজালাল উপশহর ছাত্রলীগের উদ্যোগে সিলেট মহানগর ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেকের বিদেশ যাত্রা উপলক্ষে শনিবার সন্ধ্যা ৭টায় এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কামাল আহমদ ও মহানগর ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদের পরিচালনায় প্রধাণ অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সদস্য ও ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, তিনি তার বক্তব্যে বলেন সামাজিক ও রাজনৈতিক মাঠে তারেকের সরব অনুপস্থিতি আমরা অনুভব করব। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এইচ আর সুমন, যুবলীগ নেতা চঞ্চল চৌধুরী, নিয়াজ আহমদ, রিপন আহমদ। ছাত্রলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বির, জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি এম মাহমুদ হোসেন, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, মামন আহমদ, আরজু, আব্দুল কুদ্দুছ, নাবিল আহদ, আব্দুল্লাহ আল মামুন, অপু, হিফজুর প্রমূখ।




