লিড নিউজ

সাঈদীর রিভিউ কার্যতালিকায়

মিডিয়া ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন (রিভিউ) কার্যতালিকায় এসেছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি ১৪৭ নম্বর ক্রমিকে রয়েছে। সাঈদীর সর্বোচ্চ সাজা চেয়ে রিভিউ করেছে রাষ্ট্রপক্ষ। আর খালাস চেয়ে রিভিউ করেছেন আসামি। রিভিউ দুটি কার্যতালিকায় এসেছে। এখন শুনানি হবে।

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের ১২ জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনে সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চাওয়া হয়েছে।

Related Articles

Back to top button