লিড নিউজ

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্ত:নগর ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যাক্তি নিহত হয়েছে। ঘটনার পর শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ লাশ উদ্বার করে রেল থানায় নিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের হোম সিগনালের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, সকাল সাড়ে ১১ টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল রেল স্টেশনে প্রবেশকালে স্টেশনের হোম সিগনালের কাছে ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতনামা এই ব্যক্তি।

লোকটির পরনে ছিল প্যান্ট ও হাফ শার্ট। ঘটনার পর রেল পুলিশ লাশ উদ্বার করে রেল থানায় নিয়ে আসে এবং দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Related Articles

Back to top button