শেষ হল সিলেটের সাইক্লিং কমিউনিটির নববর্ষ শোভাযাত্রা র্যালী


কে এম সুহেল আহমদঃ আগের দিন সূর্যাস্তের সাথে বিদায় নিয়েছে চৈত্র। কিন্তু প্রকৃতিতে তার উত্তাপ কমেনি। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই।তা সত্বেও সিলেটের ঐতিহ্যবাহী সাইক্লিষ্ট গ্রুপ “সিলেট সাইক্লিং কমিউনিটি’র” উদ্যোগে ও এক্সেলসিয়র রিসোর্টস এর( সাবেক জাকারিয়া সিটি) সহযোগিতায় বিভিন্ন আয়োজনে বাঙ্গালীদের প্রাণের উৎসবে মেতে উঠলো সিলেটের সাইক্লিষ্টরা। দিনটি যে বাংলা ১৪২৪ সনের নতুন বছরের প্রথম দিন পয়লা বৈশাখ ১৪ এপ্রিল (শুক্রবার) ছিল।
ভোরের আলোর ঝলকানির সাথে সাথেই নগরীর সুবিদ বাজারে পয়েন্টে সকাল ৮টার ভিতরে জড়ো হতে থাকেন ৫ শতাধিকের উপর বিভিন্ন বয়সের ক্ষুধে, পুরুষ ও মহিলা সাইক্লিষ্টরা। এরই মধ্যে বাঙ্গালী সংস্কৃতির নানা রঙের নানা ঢংগের বাহারী পোষাক। সব মিলিয়ে বলা যায় আনন্দ ও বিনোদনের এক নিত্য নব পন্থা। নির্ধারিত সময়ে শুরু হয় বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা র্যালী । র্যালীটি সুবিদবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা, নয়া সড়ক, শাহী ঈদগাহ, টিলাগড় হয়ে দলইপাড়াস্থ এক্সেলসিয়র রিসোর্টসে গিয়ে শেষ হয় তাদের সাইকেল শোভাযাত্রা র্যালী।
সেখানে গিয়ে তাদের বিভিন্ন আয়োজনের মধ্যে সাইক্লিস্টদের স্টান্ট গ্রুপ “সিলেট স্ট্রীট সার্ফারস ” এর স্টান্ট শো, স্লো সাইকেল দৌড়, চকলেট দৌড়, মিউজিক্যাল হেলমেট পাসিং গেইম উৎসবে মেতে উঠে।
সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে সবচেয়ে বর্ণিল সাজে সজ্জীত হয়ে আগত সাইক্লিষ্টদের মধ্য থেকে সেরা দুজন পুরুষ ও মহিলা সাইক্লিষ্টকে পুরুস্কৃত করা হয়। তাদের পুরুষ সাইক্লিষ্টদের মধ্যে প্রথম হয় জাহাঙ্গীর হোসেন ও দ্বিতীয় বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই’র ” কেন্দ্রীয় সদস্য ও সিলেট অঞ্চলের শিক্ষার্থী প্রতিনিধি কেএম সুহেল আহমদ( সিলেট মিডিয়া প্রতিনিধি)।
মহিলা সাইক্লিষ্টদের মধ্যে প্রথম হন সিলেট সাইক্লিং কমিউনিটির মডারেটর সিদরাত মুনতাহা মুনা ও দ্বিতীয় ডা: ফাহমিদা সিদ্দিকা।
সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন সৈয়দ সোহাগেরর সঞ্চালনায় সকাল থেকে দুপুর পর্যন্ত সূচিত সাইক্লিষ্টদের বর্ষবরণ সমাপণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সাইক্লিং কমিনিটির এডমিন তরুণ সাইক্লিষ্ট নুরুল করিম মজলু।
বক্তব্য রাখেন জালাল আহমেদ, মডারেটর সফিকুর রহমান, ফয়েজ আহমেদ, ডা: ফাহমিদা সিদ্দিকা, সিদরাত মুনতাহা মুনা প্রমুখ।
বিভিন্ন খেলায় বিজয়ী সাইক্লিষ্টদের অতিথিবৃন্দের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয় সিলেট সাইক্লিং কমিউনিটির নববর্ষ শোভাযাত্রা র্যালী ও বর্ষবরণ উদযাপন।




