লিড নিউজ
লাখাইয়ে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে নানার বাড়ী থেকে মারজিয়া (১৬) নামে ১০ম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্রী বুল্লা সিংহ গ্রামের আফছর উদ্দিনের কন্যা।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত মারজিয়া কালাউক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। দীর্ঘদিন ধরে ধর্মপুর গ্রামে নানা সাফী মিয়ার বাড়িতে বসবাস করে লেখাপড়া করে আসছিল।
সোমবার রাত ৮টায় নানার পরিবারের লোকজন দেখতে পায় ঘরের তীরের সাথে সে ঝুলন্ত রয়েছে। পরে লাখাই থানায় খবর দেয়।
খবর পেয়ে এসআই জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল পুলিশ রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।




