লিড নিউজ

রিপনের ফাঁসি কার্যকরের চিঠি সিলেট কারাগারে

সিলেট ডেস্ক:: সিলেট কারাগারে বন্দী থাকা রিপনের ফাঁসি কার্যকরের চিঠি সিলেট কেন্দ্রীয় কারাগারে আজ সকাল ৯ টায় এসে পৌছেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. সগির মিয়া  বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টায় জঙ্গি রিপনের রাষ্ট্রপতি কাছে প্রাণভিক্ষার আবেদন নাকচ সম্পর্কিত চিঠি এসে পৌছায়। তার ফাসি কার্যকরে আর কোন আইনী বাধা নেই। বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সগির মিয়া। ’

২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে মৃত্যুদ-প্রাপ্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলওয়ার ওরফে রিপনের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দিয়েছেন। এখন তাদেরকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হবে।

ইতিমধ্যেই মুফতি হান্নানেরও ফাঁসি কার্যকরের চিঠি কাশিমপুর কারাগারে পৌঁছে গেছে।

Related Articles

Back to top button