লিড নিউজ
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জেলা আ.লীগ নেতা এড. মাহফুজ


নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট (সিএমএম) আদালতের দায়িত্বপ্রাপ্ত এডিশনাল পিপি এবং কোম্পানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাচ্ছেন।
রবিবার ভোরে সিলেট আন্তর্জাতিক ওসমানী বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে স্বপরিবারে যুক্তরাজ্যে যাত্রা করবেন তিনি।
সময়স্বল্পতার কারনে নিকটআত্মীয়, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খিসহ অনেকের সাথে যোগাযোগ করতে না পারায় তিনি দুঃখপ্রকাশ করেছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।




