লিড নিউজ

মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়ে ও জামাতাকে বলি

নিজস্ব প্রতিনিধি:  মা রুশনা বেগমই তার প্রেমিক মখন মিয়াকে দিয়ে মেয়ে ও জামাতাকে হত্যার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করে বলে জানিয়েছেন পুলিশের বিশেষ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে  সিলেট পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, মায়ের পরকীয়া সম্পর্ক দেখে ফেলায় জীবন দিতে হয় কোম্পানীগঞ্জের রুলি বেগম ও তার স্বামীকে।

গত বছরের ৮ আগস্ট কোম্পানীগঞ্জের একটি হাওরে পাওয়া যায় পুটামারা এলাকার রুলি বেগম ও তার স্বামী আব্দুস সালামের লাশ।

চাঞ্চল্যকর এ মামলার রহস্য উদঘাটনের কাজ শুরু করে পিবিআই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে মামলার বাদী নিহত রুলির মা রুশনা বেগমের সাথে একই এলাকার মখন মিয়ার পরকীয়া সম্পর্ক ছিল। মেয়ে রুলি তা দেখে ফেলায় মেয়েকে হত্যার পরিকল্পনা করেন মা।

৮ আগস্ট রুলি ও তার স্বামী আব্দুস সালাম নৌকযোগে বাজার থেকে ফেরার পথে মখন ও তার সহযোগীরা টাইয়াপাগলা বড় হাওরে তাদের হত্যা করে।

এ ঘটনায় পিবিআই গত  ১০ এপ্রিল রুশনা ও মখনকে আটক করে। তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে খুনের কথা স্বীকার করেছে।

শীগ্রই এ মামলার অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছে পিবিআই।

Related Articles

Back to top button