লিড নিউজ

মাধবপুরে ফেন্সিডিলসহ তিন নারী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে ১শত ১৬ বোতল ফেন্সিডিল সহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর-মনতলা সড়কের নোয়াগাঁও শ্মশানঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তিন নারী হল ভৈরব থানার কমলপুর গ্রামের মৃত ফজলু মিয়ার স্ত্রী হনুফা বেগম (৪০), একই থানার আগানগর গ্রামের (ব্যাপারী বাড়ী) মৃত শামসু মিয়ার স্ত্রী ফাজিনা বেগম (৪২), একই থানার ভেরবপুর গ্রামের মৃত গোলাম হোসেনের স্ত্রী নাজমা বেগম (৪৫)।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১শত ১৬ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Related Articles

Back to top button